খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে:সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে:সমাজকল্যাণ মন্ত্রী

বিশেষ প্রতিনিধি: পুরাতন ধ্যান-ধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন ।

৩০ জুন মঙ্গলবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আয়োজিত ইনস্টিটিউট এর সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তারদের প্রতি এ আহব্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডাঃ একেএম আজিজুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডাঃ মির্জা মোঃ জিয়াউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দেশের শিশু স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এদেশের ৩৪% পপুলেশন হচ্ছে শিশু। এই শিশুদের চিকিৎসা দিতে শুধু ঢাকায় নয় দেশের প্রতিটি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা দিতে হবে।

বর্তমান সরকার অতীতের তুলনায় সামাজিক সুরক্ষা কার্যক্রম সহ বিভিন্ন  কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। আজ দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এই ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।

পরে মন্ত্রী শিশু হাসপাতালের ভর্তিকৃত ৪০জন জন্মগত হৃদরোগ, কিডনি রোগ,ক্যান্সার,লিভারসিরোসিস, স্ট্রোক প্যারালাইসিস শিশুর অভিভাবকদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন।অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।