খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

ঢাকার ডাক স্পোর্টস ডেস্ক: হারারে টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে রেকর্ড গড়া জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।পাঁচ দিনের ম্যাচ শেষ আড়াই দিনেই। ৪৫০ ওভারের ম্যাচের ফয়সালা হয়ে গেল ২০০ ওভারের আগেই। ম্যাচের প্রথম দিনই নিজেদের সম্ভাবনার কবর খুঁড়েছিল বাংলাদেশ। এখন সমাধিও হয়ে গেল। টানা চার টেস্ট জয়ে উড়তে থাকা দল হুট করেই মুখ থুবড়ে পড়ে গেল বিব্রতকর পরাজয়ে। জিম্বাবুয়ে পেল রেকর্ড গড়া জয়।

হারারে টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানে হারাল বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ইনিংস ব্যবধানে সবশেষ হেরেছিল সেই ২০০১ সালে। দুই দলের প্রথম টেস্ট ছিল সেটি, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ছিল দ্বিতীয় ম্যাচ।জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি। আগের সেরা জয়টি ছিল ঠিক আগের টেস্টেই। গত অক্টোবরে আফগানিস্তানকে হারায় তারা ইনিংস ও ৭৩ রানে।

প্রথম দিনে ১৪০ রানের গুটিয়ে যাওয়া বাংলাদেশ প্রথম ইনিংসে পিছিয়ে ছিল ২৭০ রানের। ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যায় দ্বিতীয় দিনেই। দেখার ছিল, লড়াই কতটা করতে পারে তারা। চূড়ান্ত হতাশ করেছে তারা সেখানেও। ৩৫ রানও ছুঁতে পারেনি কোনো ব্যাটসম্যান।

উইকেটে বাউন্স ছিল, মুভমেন্টও মিলেছে। তবে বেশির ভাগ উইকেট পড়েছে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। দিনের দ্বিতীয় ওভারেই বাউন্স সামলাতে না পেরে গালিতে সহজ ক্যাচ দেন মাহমুদুল হাসান জয় (২২)। প্রথম ইনিংসে ফিফটি করা মুমিনুল হক এবার আউট হন শরীর থেকে দূরে ড্রাইভ করে (১৩)। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন ব্র্যাড ইভান্স।

তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটিতে লড়াইয়ের আভাস দেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে তাদের শেষটাও বাজে শটে। নিউম্যান নিয়ামুরির ফুল টসে বোল্ড হন শান্ত (৩০)। ব্লেসিং মুজারাবানির লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েন মুশফিক (৩৪)।

প্রথম ইনিংসের মতোই আলগা শটে দ্বিতীয় ইনিংসে ফিরেছেন তাওহিদ হৃদয়। অভিষেকে দুই ইনিংসে তার রান ৩ ও ৯। আরেক অভিষিক্ত অমিত হাসান ভালো কয়েকটি শট খেলেন। বিশেষ করে অফ ড্রাইভ ও অন ড্রাইভে নিজের প্রতিভার ঝলক কিছুটা দেখাতে পারেন। তবে ২৫ রান করে তিনিও ফেরেন অনেক বাইরের বলে বাজে শট খেলেই।

প্রথম ইনিংসের মতো এবারও জিম্বাবুয়ের চার পেসার মিলেই শেষ করে দেন ইনিংস। চার উইকেট নিয়ে তাদের মধ্যে সেরা মুজারাবানি।

ঢাকার ডাক নিউজ/এস

 

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।