খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি 
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
ফরিদগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মনের আনন্দে খেলাধুলা করি, মাদক সেবন থেকে দূরে থাকি। 

‎এই স্লোগান কে প্রতিপাদ্য দিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং  ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে কালির বাজার হাই স্কুল মাঠে  যুবসমাজের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকাল ৪টায়।

‎  এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  বিএনপি’র ব্যাংককিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর ৪ ফরিদগঞ্জ সংসদীয় আসনের সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।এ সময় লায়ন হারুনুর রশিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের আজকের যে আয়োজকরা যে খেলাটি এখানে পরিচালনা করেছেন আমরা আনন্দের সাথে  উপভোগ করেছি আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই দুটি দলই ভালো খেলে ট্রাইবেকারে তারা খেলাটি উপহার দিয়েছেন আমাদেরকে  আরও রঙিন ও প্রাণবন্ত করে তুলেছে,এ আয়োজন সবার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। এমন একটি সুন্দর উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। আমি আশা করি  প্রত্যেক এলাকায়, গ্রামগঞ্জে ফুটবল, ক্রিকেট  এরকম খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদকাসক্ত নেশাগ্রস্ত থেকে   দূরে থাকবে। আজ যারা জিততে পারেনি আগামী দিনে অবশ্যই তারা ভালো খেলে জিততে পারবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন আতিকুর রহমান আতিক,স্পেন প্রবাসী মন্টু মোল্লা,কালির বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন সেলিম স্যার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির পাটোয়ারী,ফজলুর রহমান, বাঁছির চেয়ারম্যান,শাওন পাঠান, শাহাদাত হোসেন টেলু, ছাত্রদলের মনির প্রমূখ।শহীদ জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের সভাপতি  বোরহান উদ্দিন, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ শরীফ হোসেন খান, মাঠ পরিচালনার দায়িত্বে আলমগীর হোসেন দেওয়ান,  শহীদ জিয়া  স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে, ১৯ টি খেলা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া  ফুটবল টুর্নামেন্ট খেলাটির রেফারির দায়িত্ব পালন করেছিলেন মাসুদুর রহমান। উক্ত ফাইনাল খেলায় ২টিদল অংশগ্রহণ করে, কালির বাজার  একতা বন্ধন স্পোর্টিং ক্লাব,  বনাম বেড়ির বাজার  একাদশ স্পোর্টিং ক্লাব। দুটি খেলায় প্রথম ও দ্বিতীয় অধ্যে কেউই গোল করতে পারেনি। পরবর্তীতে ট্রাইবেকারে গোল করে  বেটির বাজার একাদশ  স্পোটিংস ক্লাব  চ্যাম্পিয়ান, কালির বাজার একতা বন্ধন রানার্স আপ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।