তেরোখাদা ও রূপসা উপজেলায় গাঙচিলের সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত
আজ শনিবার সন্ধ্যায় তেরোখাদা উপজেলা গাঙচিল শাখা আয়োজিত সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শরীফ ইমরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিল খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান মুরাদ, বিশেষ অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সমন্বয়ক মোঃ লিয়াকত আলী, গাঙচিল খুলনা বিভাগীয় সহসভাপতি অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়, রূপসা উপজেলা শাখা সভাপতি মোঃ মুনছুর রহমান, বিশিষ্ট চিকিৎসক গাঙচিল তেরোখাদা শাখার সাবেক সভাপতি ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস ও গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন।
অনুষ্ঠানে পাঠপর্বে অংশগ্রহণ করেন গাঙচিলের আজীবন সদস্য কবি সোনালী বসু, রূপসার সুপরিচিত কবি শেখ মহীউদ্দীন, গাঙচিল তেরোখাদা উপজেলা শাখার নির্বাহী সভাপতি ক্বারি আলহাজ্ব লুৎফর রহমান, লিপিকা পাত্র, শিব প্রসাদ সরকার, রাসেল বিশ্বাস, শওকত আলী, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গাঙচিল তেরোখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাফর ইকবাল।
এর পূর্বে শনিবার বিকেলে খুলনার রূপসা উপজেলা শাখা কমিটির আয়োজনে গাঙচিল রূপসা শাখার অস্থায়ী কার্যালয়ে এক সাহিত্য অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মুনছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিল খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান মুরাদ, বিশেষ অতিথি ছিলেন খান আখতার হোসেন।
পাঠ পর্বে অংশ নেন রেশমা কাদির রিমি, মোঃ সোহেল রানা, এস এম আলতাফ হোসেন, আল আমিন প্রমুখ।
দুই উপজেলায় গাঙচিল সাহিত্য আসর সমাপ্তি শেষে তেরোখাদা গাঙচিল গণগ্রন্থাগার ও ত
রূপসা গাঙচিল গণগ্রন্থাগার গঠনের উদ্যোগ নেয়া হয়। অনুষ্ঠানে খান আখতার হোসেন ঘোষণা দেন যে, উক্ত গণগ্রন্থাগারে গাঙচিল কেন্দ্রীয় কমিটি প্রতি গ্রন্থাগারে ৩০০০০/- টাকার বই অনুদান দেবে।



আপনার মতামত লিখুন