খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি লিগ খেলার ছাড়পত্র পেয়েছে তিন ক্রিকেটার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
বিদেশি ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি লিগ খেলার ছাড়পত্র পেয়েছে তিন ক্রিকেটার

বিশেষ প্রতিনিধি: বিদেশি ফ্র্যাঞ্চাইজি ও কাউন্টি লিগ খেলার ছাড়পত্র মিলছে বাংলাদেশের তিন ক্রিকেটারের।ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর পুরো আসর মাতাতে দেখা যাবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। জিম্বাবুয়ে সিরিজ শেষে গ্লোবাল সুপার লিগে খেলার জন্য এনওসি পাচ্ছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। পাশাপাশি কাউন্টি ক্রিকেটে ইংল্যান্ডের দল কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ভিটালিটি ব্লাস্টে খেলবেন পেসার হাসান মাহমুদ।

প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজ। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত মুস্তাফিজকে এনওসি দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরো টুর্নামেন্টই খেলতে পারবেন তিনি। এই সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো সাদা বলের সিরিজ না থাকায় দ্য হান্ড্রেডে অংশগ্রহণে কোনো বাধা নেই।

গ্লোবাল সুপার লিগে খেলার জন্য পারভেজ হোসেন ইমনকেও এনওসি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে পিএসএলের দল লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তিনি। চলতি জুলাইয়ের শেষ দিকে শুরু হওয়া জিএসএলে জিম্বাবুয়ে সিরিজ শেষে লাহোর দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

পেসার হাসান মাহমুদ ইংল্যান্ডে কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ভিটালিটি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলবেন। এর আগে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচে ১২ উইকেট শিকার করেন তিনি। এর মধ্যে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্সও করেন এই তরুণ পেসার।আগে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, পেসার তাসকিন-হাসান ও অলরাউন্ডার সাকিব আল হাসান বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছন।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।