খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিশ্বমঞ্চে আফ্রিকার নেতৃত্ব দিচ্ছে মরক্কো

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
বিশ্বমঞ্চে আফ্রিকার নেতৃত্ব দিচ্ছে মরক্কো

ঢাকার ডাক স্পোর্টস ডেস্ক: আফ্রিকার সব দেশ মিলে বিশ্বকাপের নকআউটে চার ম্যাচ জিতেছে। মরক্কো একাই জিতেছে চারটি। বিশ্বমঞ্চে আফ্রিকার নেতৃত্ব দিচ্ছে মরক্কো। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলা দলটি এবারও আছে ছন্দে। প্রতিটি ম্যাচে মরক্কো মাঠে নামছে অন্যতম ফেভারিটের তকমা নিয়ে।

শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে আছে মরক্কো। অ্যাটলাসের সিংহরা চলমান বিশ্বকাপে নিজেদের দাপট অব্যাহত রেখেছে। শেষ ষোলোতে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়েছে উত্তর আফ্রিকার প্রতিনিধিরা।

গেল ম্যাচের শুরুতে কিছুটা চাপে থাকলেও দ্রুতই ঘুরে দাঁড়ায় মরক্কো। প্রথমার্ধে আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি না হলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। কানাডা কয়েকটি ভালো সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।

রক্ষণভাগের দৃঢ়তা ও দ্রুত কাউন্টার অ্যাটাকই ছিল মরক্কোর জয়ের মূল চাবিকাঠি। অধিনায়ক আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজের পারফরম্যান্স দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো।

গ্রুপ পর্বে ব্রাজিলকে আটকে দেওয়া কিংবা দাপট দেখিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কোর জন্য অপেক্ষা করছে আসল পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। টানা দুইবারের ফাইনালিস্ট এবং ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফরাসিরা এবারও শিরোপায় চোখ রাখছে। গ্রুপ পর্ব থেকে নকআউট—দাপটের সঙ্গে কোয়ার্টারে এসেছেন এমবাপ্পে-দেম্বেলেরা।

কোয়ার্টার ফাইনাল এমন এক মঞ্চ, যেখানে কেবল মাঠের খেলাটাই গুরুত্ব রাখে। ৯০ মিনিট বদলে দিতে পারে ইতিহাস।  ফ্রান্স-মরক্কোর জমাটি এক লড়াই দেখার আশা ফুটবল ভক্তদের।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।