খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আর্জেন্টিনা-মিশর ম্যাচ পাতানো: মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
আর্জেন্টিনা-মিশর ম্যাচ পাতানো: মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো

ঢাকার ডাক স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে শেষ ১৬–এর ম্যাচে ৩-২ গোলের নাটকীয় হারের পর রেফারিং নিয়ে ক্ষুব্ধ মিশর। মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকোর দাবি, ম্যাচটি ছিল পাতানো।

আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটানোর পথে ছিল মিশর। ম্যাচের প্রায় ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।

ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্তের জন্ম দিয়েছিলেন জিকো নিজেই। দারুণ এক আক্রমণ থেকে তার করা গোলটি ভিএআরের সহায়তায় বিল্ড-আপে ফাউলের অভিযোগে বাতিল করা হয়। এছাড়া, ফার্নান্দেজের জয়সূচক গোলের ঠিক আগে পেনাল্টি বক্সে মোহাম্মদ সালাহকে ফেলে দেওয়া হয়েছে বলে মিশর দাবি করলেও রেফারি পেনাল্টি দেননি।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে জিকো বলেন, ‘এটা একটা পাতানো ম্যাচ ছিল। এটা আমাদের দোষ নয়। ওই রেফারি মনে হচ্ছে ম্যাচটাই আগে থেকে ঠিক করা ছিল। আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম, তারপরও তিনি বারবার আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। আমরা কখনোই ভাবিনি ম্যাচ শেষ হয়ে গেছে। আমরা জানতাম, আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হয়েছি।

রেফারির পারফরম্যান্স ভালো ছিল না, তিনি অন্যায় করেছেন। তার পক্ষপাত স্পষ্ট ছিল। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে ছিলেন। তিনি চাননি আমরা জিতি। ম্যাচ শুরুর আগেই জানতাম, আমরা খুব শক্তিশালী এবং শিরোপার অন্যতম দাবিদারের বিপক্ষে খেলছি। কিন্তু তারা যদি শুধু নিজেদের যোগ্যতায় জিতত, তাহলে বিষয়টা আমাদের জন্য একেবারেই ভিন্ন হতো।

তবে বিতর্কিত সিদ্ধান্তের জন্যই শুধু মিশরের বিদায় হয়েছে, এমনটা বলা যাবে না। নির্ধারিত সময় শেষ হতে মাত্র ১২ মিনিট (এবং ইনজুরি টাইম) বাকি থাকতে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। এত বড় লিড ধরে রাখতে না পারার দায়ও তাদেরই। বিতর্ক থাকলেও, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এমন সুবিধাজনক অবস্থান থেকে ম্যাচ হারানোর জন্য মিশর নিজেদেরও দায় এড়াতে পারে না।

নিজের প্রথম গোল বাতিল হওয়ার পরও জিকো পুনরায় মিশরকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসি আবারও প্রমাণ করেছেন, কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। মেসির অনুপ্রেরণায় টানা ৩ টি গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন সম্পন্ন করে আর্জেন্টিনা।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।