খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ।

সভায় আন্তর্জাতিক কিউএস র‌্যাংকিংয়ে রুয়েটের অবস্থান উন্নয়ন, করণীয় নির্ধারণ এবং বিভিন্ন সূচক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাঈদুল ইসলাম, আইপিই বিভাগের অধ্যাপক ড. শাহেদ মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. রাফিউল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক উৎস দাস, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক মো. রইসুল আজম রুকু এবং ইউআরপি বিভাগের প্রভাষক জুনাইদ ইমাম আদিব।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।