রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ওয়ার্ল্ড কিউএস র্যাংকিং সংক্রান্ত গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ।
সভায় আন্তর্জাতিক কিউএস র্যাংকিংয়ে রুয়েটের অবস্থান উন্নয়ন, করণীয় নির্ধারণ এবং বিভিন্ন সূচক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাঈদুল ইসলাম, আইপিই বিভাগের অধ্যাপক ড. শাহেদ মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. রাফিউল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক উৎস দাস, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক মো. রইসুল আজম রুকু এবং ইউআরপি বিভাগের প্রভাষক জুনাইদ ইমাম আদিব।



আপনার মতামত লিখুন