খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আরএমপি’র অভিযানে ৪ মাদক কারবারি ও ৩ সেবী গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
আরএমপি’র অভিযানে ৪ মাদক কারবারি ও ৩ সেবী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম, মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাশিয়াডাঙ্গা ও শাহমখদুম থানা পুলিশের পৃথক অভিযানে ৪ জন মাদক কারবারি ও ৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

আরএমপি সূত্র জানায়, ২৭ জুলাই রাতে রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইনের পাশে অভিযান চালিয়ে সুরুজ (২০) ও মিজান আলী (২২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় সুরুজের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট ও ১১৪ গ্রাম গাঁজা এবং মিজানের কাছ থেকে ৩৯ দশমিক ৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে শাফিন (৪০)-কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা রয়েছে।
এদিকে, ২৮ জুলাই দিবাগত রাতে চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকায় মামুন শেখ (৩৬)-এর বাড়িতে অভিযান চালানো হলে তিনি পালিয়ে যান। পরে বাড়ি তল্লাশি করে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া, ২৭ জুলাই সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কোর্ট স্টেশন মোড় এলাকা থেকে আবু সাইদ (৫৫)-কে ৪টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
অন্যদিকে, ২৬ জুলাই রাতে শাহমখদুম থানার বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৪৮), আহাদ আলী (৩৮) ও আব্দুল খালেক (৪০)-কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সেবনের কথা স্বীকার করেন। পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মামুন শেখকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।