খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সনাতন ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করলেন মাগুরার স্বপন, নতুন নাম ‘কামরুজ্জামান

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:১২ অপরাহ্ণ
সনাতন ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করলেন মাগুরার স্বপন, নতুন নাম ‘কামরুজ্জামান

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী লাঙ্গলবাঁধ বাজারের চাকদাহ এলাকায় সনাতন ধর্ম ত্যাগ করে এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর তাঁর বর্তমান নাম রাখা হয়েছে মো. কামরুজ্জামান (পূর্বনাম: স্বপন)। ​স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলাম ধর্মের রীতিনীতি, সাম্য ও অনুশাসনের প্রতি দীর্ঘদিনের গভীর অনুরাগে উদ্বুদ্ধ হয়ে তিনি স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্ত নেন। নিজ ইচ্ছায় ও সজ্ঞানে সনাতন ধর্ম ত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান এনে তিনি কালেমা পাঠ করেন। ​ইসলাম ধর্ম গ্রহণের পর মো. কামরুজ্জামান এক অনুভূতি প্রকাশ করে বলেন, “ইসলাম ধর্মের ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সত্য পথের সন্ধানেই আমি নিজ ইচ্ছায় এই সঠিক পথ বেছে নিয়েছি।” ​তিনি তাঁর নতুন ঈমানি জীবনের শুভসূচনায় ও সামনের দিনগুলোতে যেন সৎ ও ইসলামের সঠিক পথে অবিকল চলতে পারেন, সে জন্য এলাকাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ​এদিকে স্বপনের ইসলাম ধর্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বেশ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবমুসলিম মো. কামরুজ্জামানকে এলাকাবাসী উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং তাঁর উত্তরোত্তর কল্যাণ ও হেদায়েতের জন্য দোয়া করেছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।