খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদগঞ্জে গোলাপ নবী সর্দাররের দাফন সম্পন্ন

মোঃ জাকির হোসেন
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
ফরিদগঞ্জে গোলাপ নবী সর্দাররের দাফন সম্পন্ন

ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ড পশ্চিম পোয়াঁ রনাতলী গ্রারামের নিবাসী, ফরিদগঞ্জের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী, সমাজসেবক, রনাতলী জামে মসজিদের সভাপতি, গোলাপ নবী সরদার চিকিৎসা অবস্থায় ১৯ আগস্ট বুধবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২টি পুত্র সন্তান ও ৪টি কন্যা সন্তা সহ অস্যংখ গুনগাহী রেখে যান। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুম গোলাপ সরদার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা ‘ও এলাকার সর্বস্তরে জনগন।
(২০ আগস্ট ২০২৬) বৃহস্পতিবার বাদ জোহর ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মমিনুল ইসলাম খান়, দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় রনাতলী জামে মসজিদ মাঠে। মরহুমের জানাজার নামাজ শেষে তার নিজ বাড়ি রনাতলী গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।