গলাচিপায় জন্মাষ্টমী ও শ্রীগুরু সঙ্ঘের দিনব্যাপী বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী-১৪৩৩ বঙ্গাব্দ’ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় দিনব্যাপী ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীগুরু সঙ্ঘের বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সঙ্ঘ, গলাচিপা শাখার উদ্যোগে পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীবাড়ী আঙ্গিনায় এ উৎসবের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এই অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ভোরে মঙ্গল আরতি, নামসংকীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ এবং বিশেষ ধর্মীয় আলোচনা সভা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহোৎসবে দলমত নির্বিশেষে সকল ভক্ত ও ধর্মপ্রাণ জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।



আপনার মতামত লিখুন