খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নূরানী কিন্ডারগার্ডেনের বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ণ
নূরানী কিন্ডারগার্ডেনের বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তি নূরানী কিন্ডারগার্ডেনের বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২মার্চ শনিবার সকালে শাহারাস্তি নূরানী কিন্ডারগার্ডেন মিলন আয়তনে এই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নূরানী কিন্ডারগার্টেনের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহীদ উল্লাহ নিয়াজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ হাবিবুল হক মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কুদ্দুস রানা, সহকারী শিক্ষক মোঃ মারুফ বিল্ল‍্যাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন মিয়াজী, হাজী মোঃ একরামুল হক পাটোয়ারী, মাওলানা খলিলুর রহমান, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আজিজুর রহমান, মোঃ আব্দুল কাইয়ুম রিপন প্রমুখ। উপস্থিত ছিলেন সকল শিক্ষক, অভিভাবক শিক্ষার্থী

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন শাহরাস্তি নূরানী কিন্ডারগার্ডেনে বাংলা, ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষায় অনেক এগিয়ে আছে। এখানকার এই কচিকাঁচা শিশু শিক্ষার্থীদেরকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বাংলা, ইংরেজি জ্ঞান শিক্ষার পাশাপাশি নূরানী শিক্ষা দিয়ে আসছেন। এতে এই ধর্মীয় শিক্ষা এখান থেকে শিক্ষার্থীরা অর্জন করে যাচ্ছে। বিগত দিনে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এই নূরানী কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীদের ব্যাপক সফলতা এবং শতভাগ পাস অর্জন করেছেন এই গুণগত শিক্ষার মান যেন অব্যাহত থাকে।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্ড বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।