খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চৌমুহনীতে টাইলস স্টাফ ফুটবল টুর্নামেন্ট সিজন ২ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
চৌমুহনীতে টাইলস স্টাফ ফুটবল টুর্নামেন্ট সিজন ২ অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় এবারো নোয়াখালী বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো চৌমুহনী টাইলস স্টাফ ফুটবল টুর্নামেন্ট সিজন ২ ।

আজ ৭ জুলাই সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এক সময়ের চৌমুহনীর বিশিষ্ট ক্রীড়াবিদ ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোর্শেদুল আমীন ফয়সল । এদিন তিনি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ।
চৌমুহনী টাইলস ব্যবসায়ী বৃন্দুদের অর্থায়নে ও টাইলস স্টাফবৃন্দু কর্তৃক আয়োজীত টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন , বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন , সুইট হোম টাইলস এর স্বত্তাধিকার ফজলে আজীম সুজন , শাহানা ট্রেডার্সের স্বত্তাধীকার ইসমাইল হোসেন শান্ত , কর্নফুলী টাইলস এর স্বত্তাধীকার জসীম উদ্দীন প্রমূখ ।
ফুটবল টুর্নামেন্টটি টাইলস স্টাফদের এ ও বি গ্রুপে এবং টাইলস কোমৃপানী একাদশ ও মার্কেটিং একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় । টাইলস স্টাফদের মধ্যকার খেলায় শ্রেষ্ঠ গোলদাতা হলেন বাদশা ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।