গাজীপুরে বিশেষ অভিযানে ১১,০০,০০০/- টাকা মূল্যমানের ২৭৭.৫ লিটার অবৈধ বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য, ছিনতাইকারী, চোরাকারবারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করছে।
এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ আগস্ট আনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় র্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর জেলা হতে একটি মিনি কাভার্ডভ্যান যোগে বিপুল পরিমান মাদক নিয়ে গাজীপুরের দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার এলাকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের জনৈক হুমায়ুন এর দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে আভিযানিক দল তাদের গতিরোধ করে।
গাড়ি তল্লাশি করে ৪২৯ বোতল যার পরিমান সর্ব্বমোট ২৭৭.৫ লিটার অবৈধ বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ সুমন আহমেদ (২৮), পিতা- মৃত সিরাজ উদ্দিন , জেলা- শেরপুর এবং ০২। মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০), পিতা- মোঃ ছমীর আলী, জেলা- শেরপুর’দ্বয়কে গ্রেফতার করে।
মাদক বহন কাজে ব্যবহৃত ০১ টি গাড়ি, ০২টি মোবাইল ফোন এবং নগদ ২৯০০/- টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামী দের কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মতামত লিখুন