খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে লেগুনা চুরি করে পালাতে না পেরে গাড়িতে আগুন দিলো চোরচক্র

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
শ্রীপুরে লেগুনা চুরি করে পালাতে না পেরে গাড়িতে আগুন দিলো চোরচক্র

গাজীপুরের শ্রীপুরে লেগুনা গাড়ি চুরির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে একটি লেগুনা গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার পর, শেষ পর্যন্ত পালাতে না পেরে লেগুনাটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে চোর চক্র।

​ (৮ আগস্ট) শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে গাড়ির স্টার্ট নেওয়ার শব্দ শুনে হঠাৎ ঘুম ভেঙে যায় মালিক আনোয়ারের হোসেনের । ঘরের বাইরে বের হতে গিয়ে বুজতে পারেন বাহির দিক থেকে গেইট আটকানো পরে বাড়ির পিছনের গেইট দিয়ে বের হয়ে দেখতে পান চোরচক্রটি তাঁর লেগুনা গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক তিনি চিৎকার শুরু করেন এবং মোটরসাইকেল দিয়ে চোর চক্রের পিছু নেন।

​আনোয়ার বের হয়েছে বুজতে পেয়ে চোরচক্রটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। তবে কিছুদূর যাওয়ার পর বেলতলী এলাকার একটি ব্রিজের সংস্কার কাজ চলমান থাকায় সাময়িকভাবে রাস্তাটি বন্ধ ছিল। রাস্তা বন্ধ থাকায় চোরেরা ব্রিজটি অতিক্রম করে গাড়ি নিয়ে পার হতে ব্যর্থ হয়ে। একপর্যায়ে উপায়ান্তর না দেখে এবং ধরা পড়ার ভয়ে চোরচক্রটি লেগুনাটিতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

​পরে রাত সাড়ে চারটার দিকে মালিক ও স্থানীয় লোকজন এসে লেগুনার আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে গাড়িটির ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ পুড়ে যায়। রোববার সকালে অন্য একটি গাড়ি দিয়ে টেনে পুড়ে যাওয়া লেগুনাটি মালিকের বাড়িতে নিয়ে আসা হয়।

​এ বিষয়ে মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মনিবুর রহমান
দৈনিক ঢাকার ডাক পত্রিকা কে জানান, “ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।