খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জয়দেবপুর বাজার কমিটির বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত: আমোদ-প্রমোদ ও লটারি বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সম্পন্ন

মোঃ মনিরুজ্জামান
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
জয়দেবপুর বাজার কমিটির বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত: আমোদ-প্রমোদ ও লটারি বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সম্পন্ন

গাজীপুর সদর ঐতিহ্যবাহী বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির উদ্যোগে এক আনন্দমুখর ও বর্ণাঢ্য নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

​গত ১১ই আগস্ট (মঙ্গলবার) সকাল ৮টায় কড্ডা বাজার সংলগ্ন গেন্ডারি ঘাট থেকে ভ্রমণটি যাত্রা শুরু করে। আনন্দঘন এই যাত্রার চূড়ান্ত গন্তব্য ছিল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মহেড়া জমিদার বাড়ির ঘাট পর্যন্ত।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়দেবপুর বাজার কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া।
এ সময় বাজার কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল আনলিমিটেড চা, কফি, টিফিন এবং দুপুরের নৈশভোজ/মধ্যাহ্নভোজের বিশেষ ব্যবস্থা।
ভ্রমণের পথে অনুষ্ঠিত হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। যা-সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, অভিনয়, কবিতা আবৃত্তি, কৌতুক ও সাংবাদিক মোঃ মনিরুজ্জামান এর চমৎকার উপস্থাপনা” উপস্থিত সবার মাঝে আনন্দের জোয়ার ভাসিয়ে দেয়।

​নৌকা ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ফিরতি পথের র‍্যাফেল ড্র ও বিশেষ লটারি অনুষ্ঠান। লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি ৩৬ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশনসহ মোট ৩০টি অত্যন্ত মূল্যবান পুরস্কার যা বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।

​সবশেষে সংগঠনের ঐক্য ধরে রাখা এবং আগামী দিনের পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাপতি সবাইকে ধন্যবাদ ও রক্তিম শুভেচ্ছা জানিয়ে দিনব্যাপী এই সফল নৌকা ভ্রমণের সমাপ্তি ঘোষণা করেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।