খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ডিমলায় জরাজীর্ণ সাঁকো ভেঙে নদীতে নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা এমপি

আমীর হামজা সোহেল
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
ডিমলায় জরাজীর্ণ সাঁকো ভেঙে নদীতে নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা এমপি

নীলফামারীর ডিমলায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়ে গেছেন স্থানীয় কয়েকজন নেতাকর্মী। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা সাঁকোটির দুরবস্থা সরেজমিনে দেখতে যান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাঁকোটি পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ সাঁকোটির একটি অংশ ভেঙে পড়ে। এতে তাঁর সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী পানিতে পড়ে যান।

ঘটনার পরপরই আশপাশের স্থানীয় বাসিন্দা ও উপস্থিত নেতাকর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে পানিতে পড়ে যাওয়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।

ঘটনার পর সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সাঁকোটির কারণে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। সরেজমিনে এসে সাঁকোটির ঝুঁকিপূর্ণ অবস্থা আরও স্পষ্ট হয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণ করা জরুরি।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত ওই স্থানে একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই কাঠের সাঁকোটি ব্যবহার করে শিক্ষার্থী, কৃষকসহ এলাকার সাধারণ মানুষ চলাচল করছেন। বর্ষা মৌসুমে সাঁকোটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর দাবি, সাময়িক সংস্কারের পরিবর্তে দ্রুত সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।