মহাসড়কে লং ভেহিকেল এর চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় মহাসড়কে কুমিল্লা মূখি লেনের বাউশিয়া মানাইবে ওয়াটার পার্ক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক আশরাফুল (৪০) সে কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিন এর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আখন্দ বলেন, মহাসড়কের দ্রুত গতিসম্পন্ন অজ্ঞাতনামা লং ভেহিকেল গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। লং ভেহিকেলের চালক গাড়ি সহ কৌশলে পালিয়ে যায়।
আহতকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
গাড়িটি সনাক্ত কার্যক্রম চলমান। আইন আনুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।######
১৩/০৮/২৬ইং



আপনার মতামত লিখুন