গ্রেফতার হলেন ঝিনাইদহ-১: আসনের সাবেক এমপি
ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনে নিজ বাড়ি থেকে শৈলকুপা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঝিনাইদহ আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনে নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ৩ আগস্ট ঝিনাইদাহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও জেলা বিএনপির সভাপতি এম এ মসজিদের বাসভবনে আগুন দেওয়ার মামলার জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত। পুলিশ জানায়, শৈলকুপায় ছাত্রলীগ মশাল মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের, কারণে একটি মামলা হয় । ওই মামলায় নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শৈলকূপা থানার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।



আপনার মতামত লিখুন