ফরিদগঞ্জে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত
চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস আয়োজনকে সামনে রেখে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায,ঐতিহাসিক চরপাড়া মোহাম্মদিয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয। এ সভায় জশনে জুলুস সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির উপদেষ্টা, চরপাড়া মোহাম্মদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনু ভূঁইয়া, অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাইন, মাওলানা খোরশেদ আলম আল কাদেরী, মাওলানা আবুল কালাম আজাদ, মজিবুর রহমান আনসারী, মোশারফ হোসেন, মাওলানা ইব্রাহিম খলিল চাঁদপুরী, মাওলানা অলিউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী, মিজানুর রহমান গাজী, মিডিয়া সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা নেছার আহমেদ, রাকিব হোসাইন প্রমূখ।
সভায় আয়োজক কমিটির নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় জশনে জুলুসের রুট, শৃঙ্খলা, নিরাপত্তা, স্বেচ্ছাসেবক দায়িত্ব ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়।
এই সময় সভাপতি আব্দুল মালেক বুলবুল বক্তব্যে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের অন্যতম উদ্দেশ্য। শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পরিবেশ বজায় রেখে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান তিনি।
সভায় আগামী জশনে জুলুসে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি অনুষ্ঠান চলাকালে আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়। পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।



আপনার মতামত লিখুন