তালায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত
“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় মহাসমারোহে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ আগস্ট) সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার প্রভাষ কুমার দাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মাসুম বিল্লাহ, জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ আতাব উদ্দিন ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ইদ্রিস আলী।
রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি মৃনাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রক্টর ঈমান আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সহ-সভাপতি ও সামাজিক সংগঠন ‘ছায়াবিথি ক্লাবে’র সভাপতি সাইদুর রহমান সাঈদ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার এবং তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান সহ স্থানীয় সুধীসমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং অঞ্চলের বিপুল সংখ্যক মৎস্যজীবী অংশ নেন।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।



আপনার মতামত লিখুন