খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নোয়াখালীতে ট্রীপল মার্ডারের রায় ঘোষনা ৩ জনের ফাঁসি । ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
নোয়াখালীতে ট্রীপল মার্ডারের রায় ঘোষনা ৩ জনের ফাঁসি । ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

আজ রোববার ১৬ আগষ্ট নোয়াখালী জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক ট্রিপল মার্ডার মামলায় ৩ জনকে মৃত্যুদষ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষনা দেন । মৃত্যু দন্ড প্রাপ্তরা হলেন ওমর নাসির সাজু ( ৩২ ) ,ওমর শরীফ সুলতান(২৫) মোঃ সৌরভ (২৭ )। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন ফিরোজ মাহমুদ বাপ্পী (২৭), কুরত উল্লা (৬৫) , হারুনুর রশিদ বাবুল (৪৫) বিজ্ঞ বিচারক মোঃ শওকত আলী রাষ্ট্র পক্ষের ১৯ জন স্বাক্ষীর শুনানী শেষে এই রায় প্রদান করেন । এই হত্যা মামলায় ৮ জনকে আসামী করা হলেও ৭ জন অদ্যাবধি পর্যন্ত পলাতক রয়েছে । মামলার প্রধান আসামী সাজু ভারতের একটি কারাগারে আটক রয়েছেন বলে বাদী পক্ষের উকিল জানান । তবে আজ রায় ঘোষনার সময় মামলার অন্য আসামী ফিরোজ মাহমুদ বাপ্পী উপস্থিত ছিলো ।
জানা যায় ২১/ ৩/ ২০১৬ সালে নোয়াখালী সরকারী কলেজের হোষ্টেল সংলগ্ন পুকুরে কুকুরকে গোসল করানোকে কেন্দ্র করে আসামীর পক্ষের সাথে কিছু লোকের সংঘর্ষ হয় ।
পরে ঐ দিন সন্ধ্যায় উক্ত বিষয়ে শালিশী অনুষ্ঠানে দুই পক্ষের পুনরায় সংঘর্ষের এক পর্যায়ে আসামী পক্ষ অত্র মামলার ভিকটিম ইয়াসীন , ওয়াসিম ,রাজীবকে গুলি করলে ঢাকা নেয়ার পথে তারা মারা যায় । এ ব্যাপারে নিহত রাজীবের স্ত্রী কামরুন্নাহার ছবি বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন ।
আজ রায় শেষে আদালতে উপস্থিত সংবাদ কর্মীদেরকে আসামী পক্ষ উচ্চ আদালতে আপীল করবেন বলে আসামীর পক্ষের উকিল জায় ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।