ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সম্পদের উন্নয়ন, সংরক্ষণ এবং মৎস্য চাষে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার ১৬ আগস্ট সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে। এতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্য চাষী,ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় উপজেলা পর্যায়ে তিনজন শ্রেষ্ঠী মৎস্য চাষীকে সম্মাননার ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। কাপ মিশ্র চাযে সোহেল বেপারী, কই মাছ চাযে রোকসার পাটোয়ারী, মনোসেক্স তেলাপিয়া রোকেয়া বেগম।



আপনার মতামত লিখুন