খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি-সা. সম্পাদকের হস্তক্ষেপে জামিন পেলেন ৫ নারী আইনজীবী

কে এম রাজিব
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি-সা. সম্পাদকের হস্তক্ষেপে জামিন পেলেন ৫ নারী আইনজীবী

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসা থেকে গ্রেপ্তার ১৫ জনের মধ্যে ৫ জন নারী আইনজীবীদের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে জামিন আবেদন করলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

জামিন প্রাপ্ত পাঁচ নারী আইনজীবীরা হলেন—অ্যাডভোকেট উম্মে হাবিবা, কামেলা খানম, আয়েশা হেভেন, সুজলা অন্তরা ও শারমিন ইয়াসমিন নিশু।

 

জানা গেছে, গত ১৫ আগষ্ট নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসা থেকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগ এনে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে পাঁচজন নারী আইনজীবীও ছিলেন। পরে তাদের জামিনের বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তারিক আহমদ ও সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন উদ্যোগ নেন। রোববার (১৬ আগস্ট) আদালতে জামিন আবেদন শুনানি শেষে পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করা হলে আদালত ৫ নারী আইনজীবীকে জামিনে মুক্তি পান।

 

এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি তারিক আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন হস্তক্ষেপে পাঁচ নারী আইনজীবীর জামিন পাওয়ার বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। একইসঙ্গে আমাদের সহকর্মী আইনজীবীদের আইনগত অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা তাদের জামিনের জন্য আইনগতভাবে সহযোগিতা করেছি। অপর ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 

এ সময় জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর উপস্থিতিতে সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দীন, সাবেক মহানগর পিপি আবদুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক এ এস এম বজলুল রশিদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ,সাবেক ডিএজি আবুল হাসেম, সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাত থেকে আটশত সিনিয়র ও জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।