খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে ফেরদৌস স্টিল ইয়ার্ড ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটায় ৫ লাখ টাকা জরিমানা

কে এম রাজিব
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
চট্টগ্রামে ফেরদৌস স্টিল ইয়ার্ড ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটায় ৫ লাখ টাকা জরিমানা

বিষাক্ত গ্যাসে ৯ জন শ্রমিক নিহত হওয়া সীতাকুণ্ডে সেই ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার অপরাধে বুধবার ( ১৯ আগষ্ট ) সকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন পরিচালক জমির উদ্দিন। এর আগে গত ১৪ আগস্ট ইয়ার্ডটিতে এমটি রাসি নামে একটি জাহাজ কাটার সময় ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে মারা যান ৯ শ্রমিক। আহত হন অন্তত ১০ জন। ঘটনার পর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাহাজটি কাটার জন্য ইয়ার্ডটির নেওয়া পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয় গত ১২ আগস্ট। এরপর নতুন করে ছাড়পত্র নবায়নের জন্য আবেদন করেনি ইয়ার্ড কর্তৃপক্ষ। ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কার্যক্রম চালানোয় জরিমানা করা হয়েছে তাদের।

 

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, ইয়ার্ডের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরিচালক ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছেন। আদেশে বলা হয়েছে, শিপ ব্রেকিং ইয়ার্ডে থাকা স্ক্র্যাপ জাহাজের ছাড়পত্র নবায়ন না করেই কাটিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দ-নীয় অপরাধ। আদেশে আরও বলা হয়েছে, পরিবেশগত ক্ষতির জন্য ইয়ার্ড কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা পর্যন্ত স্ক্র্যাপ জাহাজটির কাটিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।