খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সরকারি ভূমি অফিসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে

গোলাম রব্বানী
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
সরকারি ভূমি অফিসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তারক চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে সরকারি কার্যালয়ে বসে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় ভূমিসেবা গ্রহীতা ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় ভূমিসেবা গ্রহীতাদের অভিযোগ, সরকারি দপ্তর জনসাধারণের সেবা গ্রহণের স্থান। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের প্রকাশ্যে ধূমপান করা শুধু দাপ্তরিক পরিবেশের শৃঙ্খলা পরিপন্থী নয়, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনেরও লঙ্ঘন।
বিশেষ করে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ, নারীও পুরুষ, বয়স্ক ব্যক্তি ও শিশুদের সামনে ধূমপান করলে তারা পরোক্ষ ধূমপানের শিকার হওয়ার আশঙ্কা থাকে।
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ অনুযায়ী, সরকারি অফিসসহ নির্ধারিত বিভিন্ন স্থান ধূমপানমুক্ত এলাকা হিসেবে বিবেচিত।
ফলে সরকারি কার্যালয়ের অভ্যন্তরে প্রকাশ্যে ধূমপানের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে স্থানীয়দের আরও অভিযোগ, ভূমি অফিসে দায়িত্ব পালনকারী একজন সরকারি কর্মচারীর এমন আচরণ সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা সৃষ্টি করে।
সরকারি অফিসে যেখানে নাগরিকদের সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সেবা পাওয়ার কথা, সেখানে প্রকাশ্যে ধূমপানের মতো ঘটনা সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলতে পারে।
অভিযোগের বিষয়ে স্থানীয় ভূমিসেবা গ্রহীতা, মোঃ ইকরামুল ইসলাম, শেখ আল আমিন,অসীম চন্দ্রসহ অনেকেই বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণ সাধারণ মানুষের জন্য দৃষ্টান্ত হওয়া উচিত। সেক্ষেত্রে বিষয়টি এড়িয়ে না গিয়ে সরেজমিন তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসে ধূমপান ও অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সেবা গ্রহীতারা।

এ বিষয়ে পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তারক চন্দ্র মন্ডলকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।