খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নাজমুল হোসেন (৩০) নামে তার স্বামী পিকআপচালক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের নিজ বাড়ির টিনশীট ঘরে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন ওই গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি মুরগিবাহী পিকআপ চালাতেন।

জানা গেছে, নাজমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। দুই দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। পরে নাজমুল নিজে গিয়ে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইলেও তিনি আরও দুই দিন বাবার বাড়িতে থাকার কথা জানান। পরে নাজমুল তার মাকে পাঠিয়েও স্ত্রীকে আনতে পারেননি। এ ঘটনায় স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেন।

কাওরাইদ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রফিকা বেগম বলেন, ‘নাজমুল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। স্ত্রীকে আনতে গিয়ে তিনি জানতে পারেন, স্ত্রী আরও দুই দিন বাবার বাড়িতে থাকতে চান। পরে অভিমান করে রাতে নিজ ঘরে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস দেন। রাত ২টার দিকে বিষয়টি আমাকে জানানো হয়।

তিনি আরও জানান, এর আগেও স্ত্রীর সঙ্গে রাগ করে নাজমুল দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে তার স্ত্রী দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা নাজমুল বলেন, দীর্ঘদিন ধরে নিহতের পরিবারে পারিবারিক কলহ চলছিল। নেশার টাকা না পাওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সঙ্গে তার বিরোধ হতো। এর জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা।

নিহতের স্ত্রী সাইমা আক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম দৈনিক ঢাকার ডাক কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।