খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০০ ইয়াবাসহ বিপুল ভারতীয় মাদক আটক

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০০ ইয়াবাসহ বিপুল ভারতীয় মাদক আটক

রাজশাহী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা, ৫৩ বোতল এসকফ সিরাপ ও ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর ও মীরগঞ্জ বিওপি এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টার দিকে চারঘাট উপজেলার মুক্তারপুর বালুরঘাট এলাকায় ইউসুফপুর বিওপির টহল দল অবস্থান করেন ।এ সময় দুইজন মাদক ব্যবসায়ী সীমান্ত অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে মালিকবিহীন অবস্থায় ৫৩ বোতল ভারতীয় Triprolidine Hydrochloride & Codeine Phosphate Eskuf Syrup এবং ৯৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

অপরদিকে একই রাতে আনুমানিক ৪টার দিকে বাঘা থানাধীন বারশিপাড়া এলাকার একটি কাঁঠাল বাগানে মাদক লুকানো আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মীরগঞ্জ বিওপির সদস্যরা। ঘটনাস্থলে কাউকে না পেয়ে তল্লাশি চালানো হলে কাঁঠাল গাছের শিকড়ের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত সকল মাদকদ্রব্য চারঘাট মডেল থানা ও বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জড়িত মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।