খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সমাপ্তি হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট

কৌশিক দাশ
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সমাপ্তি হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট

খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নিয়ে পার্বত্য জেলা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট।

 

৩০ আগস্ট (রবিবার) বিকালে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে,বান্দরবান সেনা জোনের সার্বিক সহযোগিতায় বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার ও ট্রফি প্রদান করেন সেনাবাহিনীর রোয়াংছড়ি উপজেলার সাব জোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব,এসইউপি।

বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দীন তুষার,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

 

সমাপনী খেলায় কিংস অব বনরুপা মুখোমুখি হয় জামছড়ি ইউনিয়ন একতা স্পোটিং ক্লাবের।

টান টান উত্তোজনপূর্ণ এই সমাপনী খেলায় কিংস অব বনরুপা ৪-১ গোলে জামছড়ি ইউনিয়ন একতা স্পোটিং ক্লাবকে পরাজিত করে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে।

 

খেলা শেষে বিজয়ী দল কিংস অব বনরুপা ও রানার আপ দল জামছড়ি ইউনিয়ন একতা স্পোটিং ক্লাবকে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

 

প্রসঙ্গত: গত ২২আগষ্ট বান্দরবান জেলা স্টেডিয়ামে সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়, আর এবারের টুর্ণামেন্টে বান্দরবানের ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করেছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।