খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দেখে নিন চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১:৪৩ অপরাহ্ণ
দেখে নিন চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি

দিনের পর দিন আলাপ-আলোচনা, মতনৈক্য, অনিশ্চয়তা আর অপেক্ষার পর অবশেষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। আটটি দলকে দুই গ্রুপে ভাগ ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও দুবাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। তার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি।

 

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সময়সূচি

তারিখ মুখোমুখি সময় ভেন্যু
১৯ ফেব্রুয়ার পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড বিকেল ৩টা করাচি
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত বিকেল ৩টা দুবাই
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দ. আফ্রিকা বিকেল ৩টা করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড বিকেল ৩টা লাহোর
২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ভারত বিকেল ৩টা দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড বিকেল ৩টা রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা বিকেল ৩টা রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড বিকেল ৩টা লাহোর
২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ বিকেল ৩টা রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া বিকেল ৩টা লাহোর
০১ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড বিকেল ৩টা করাচি
০২ মার্চ নিউ জিল্যান্ড বনাম ভারত বিকেল ৩টা দুবাই
০৪ মার্চ প্রথম সেমিফাইনাল বিকেল ৩টা দুবাই
০৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল বিকেল ৩টা লাহোর
০৯ মার্চ ফাইনাল বিকেল ৩টা লাহোর/দুবাই

 

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।