খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা:ভূমিমন্ত্রী

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা:ভূমিমন্ত্রী

রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

 

ভূমিমন্ত্রী বলেন,খেলায় হার-জিত থাকবেই, তবে সবার আগে জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের। নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মেধার বিকাশ ঘটাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব। তাঁর নির্দেশনায় আমরা মাঠে খেলোয়াড়দের ফিরিয়ে আনছি।

 

তিনি আরও বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন, মাঠ সংস্কার এবং ফ্লাডলাইট দ্রুত সচলের জন্য সব ধরনের রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল দল এবং জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

 

এ সময় মন্ত্রী জানান,মহানগরীর ১৬টি ছোট-বড় অকেজো মাঠ রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দ্রুত সংস্কার করে খেলার উপযোগী করা হবে। ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে কলেজ-স্কুল পর্যায়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ এবং ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’ আয়োজন করা হবে।

 

এদিকে, টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে দুর্গাপুর উপজেলা দলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা দল।

 

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোঃফয়জুল কবীর ও পুলিশ সুপার মোঃমামুন অর রশিদ।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়ামোদী দর্শক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ২২ আগস্ট ৮টি উপজেলা দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দুর্গাপুরের পলাশ, ফাইনালের সেরা খেলোয়াড় দুর্গাপুরের জুবায়ের, টুর্নামেন্ট সেরা মোহনপুরের বাদল এবং সেরা গোলকিপার মোহনপুরের আবু রায়হান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।