খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত 

আলমগীর বাবু
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
চাঁদপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত 

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ পায়র উড়িয়ে উদ্বোধন করেন যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার একটি চমৎকার উদ্যোগ।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এন এম জামিউল হিকমা বলেছেন খেলাধুলা সহ শিক্ষা কার্যক্রম এর সাথে যুক্ত থাকলে মাদক নির্মূল করা সম্ভব। আর এই মাদককে নির্মল করতে হলে সবাইকে সামাজিক বন্ধন তৈরি করতে হবে। মাদকের প্রতি তারাই আসক্ত হচ্ছে যারা অলস ভাবে সময় ব্যয় করে এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকে তারাই মোবাইল আসক্ত এবং মাদকাসক্ত এর সাথে জড়িত হয়ে পড়ে।

আমাদেরকে এই সমস্ত মাদক নির্মূল করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই প্রয়োজন প্রতিটি এলাকায় খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। সব সময় খেলাধুলার প্রতি ব্যস্ত রাখলে এই সমস্ত সন্তানরা বাজে পথ থেকে কিছুটা হলেও ফিরে আসবে।

৬ সেপ্টেম্বর”২৬”খ্রি: বিকাল ৪টায় চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে আরও বলেন যেই পরিবারের একটি সন্তান মাদকাসক্ত আসক্ত শুধুমাত্র ওই পরিবারই বুঝে এর কষ্ট কতটুকু। যে পরিবারের সন্তান মাদকাসক্ত শুধু তারাই সমস্যায় পড়ে না পুরো এলাকা ওই সন্তানের জন্য সমস্যায় পড়তে হয়। কারণ হিসেবে তিনি বলেন একজনের জন্য পুরো এলাকা মাদকের ছোবলে ধ্বংস হয়ে যায়।

বর্তমানে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স হিসেবে গণ্য করা হয়েছে। তাই যুবকদেরকে মাদক থেকে দূরে আনতে হলে তাদেরকে খেলার প্রতি আকর্ষণ বাড়াতে হবে। তাদের দৈহিক এবং মানসিক যে বিকাশ সেট যেন পরিপূর্ণভাবে লাভ করে। যুবকদেরকে বেশিরভাগ সময় তাদেরকে খেলাধুলার মাধ্যমে হোক অথবা লেখাপড়ার মাধ্যম না হয় কাজের মাধ্যমে সব সময় ব্যস্ত রাখতে হবে। যারা অলসভাবে বসে থাকে তারাই মাদক এবং মোবাইলে আসক্ত হয়। এজন্য প্রয়োজন আমাদের সামাজিক বন্ধন। এই সামাজিক বন্ধনের মাধ্যমেই আমরা আমাদের নিজ নিজ এলাকার মধ্যে মাদক নির্মূল করতে পারবো।

চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী ও প্রশাসক ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ মোহাম্মদ রাহাত আমিন পাটোয়ারী এর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী ঢালী,

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়াজী,

কামাল হোসেন যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা মৎস্যদল,

১ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আখতার হোসেন বকাউল,সদর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রাসেল চৌধুরী বাবু,

বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান।

উদ্বোধনী ম্যাচে খেলায় অংশগ্রহণ করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বনাম খেরুদিয়া স্পোর্টিং ক্লাব।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আখতার হোসেন বকাউল

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।