ধোবাউড়ায় বিভিন্ন জলাশয়ে ৩৮০ কেজি পোনা মাছ অবমুক্ত
ময়মনসিংহের ধোবাউড়ায় বিভিন্ন সরকারি ও উন্মুক্ত জলাশয়ে ৩৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পোনা মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জল হোসেনসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, পোনা মাছ অবমুক্তের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়বে। পাশাপাশি মাছের প্রজনন ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা মৎস্য দপ্তর জানায়, উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও প্রজননক্ষেত্র সংরক্ষণের কার্যক্রম অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন