খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মহাখালীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা: আওয়ামী লীগ নেত্রী নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে মামলা ও নানা অনিয়মের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
মহাখালীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা: আওয়ামী লীগ নেত্রী নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে মামলা ও নানা অনিয়মের অভিযোগ!

রাজধানীর মহাখালী দক্ষিণপাড়া এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী নিলুফা ইয়াসমিন মিরের বিরুদ্ধে। একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে বনানী থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় তিনি এলাকায় বহাল তবিয়তে প্রভাব বিস্তার করে চলেছেন বলে অভিযোগ স্থানীয় ভুক্তভোগীদের।

ফ্ল্যাট বাণিজ্যের নামে অভিনব প্রতারণা:

অনুসন্ধানে জানা যায়, নিলুফা ইয়াসমিন মীর মহাখালী দক্ষিণপাড়া এলাকার ক-ইউনিট আওয়ামী লীগের মহিলা সম্পাদিকার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এলাকায় একজন ডেভেলপার ব্যবসায়ী হিসেবে পরিচিত। এই পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ও তৈরি বিভিন্ন প্রজেক্টে একটি মাত্র ফ্ল্যাট একাধিক ক্রেতার কাছে দলিল ও বায়নাপত্র করার মাধ্যমে বিক্রি করেন তিনি। এভাবে ভুয়া ক্রেতা তৈরি করে এবং নানা অজুহাতে অগ্রিম টাকা নিয়ে পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন। তার এই প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন বহু মধ্যবিত্ত পরিবার।

বনানী থানায় মামলা ও রাজনৈতিক ছত্রছায়া
ভুক্তভোগীদের করা অভিযোগের সত্যতা মিলেছে থানা সূত্রে। নিলুফা ইয়াসমিন মিরের বিরুদ্ধে বনানী থানায় সুনির্দিষ্ট দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি ৮ নম্বর এবং অন্যটিতে ১১ নম্বর মামলার আসামি হিসেবে তালিকাভুক্ত। এছাড়া এসব মামলায় অন্যান্য আসামিদের তালিকায় তাকে ২৯ ও ৩১ নম্বরে রাখা আছে।

রাজনৈতিক পালাবদলের পরেও থেমে নেই তার অপতৎপরতা। অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীর সঙ্গে সখ্য গড়ে তুলেছেন এবং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। নিজের অপকর্ম ঢাকতে এবং ভুক্তভোগীদের মুখ বন্ধ করতে তিনি বিভিন্ন মহলে নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
> “নিলুফা ইয়াসমিন মিরের বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রি ও আর্থিক প্রতারণার অভিযোগে বনানী থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাগুলো তদন্ত করছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই প্রতারক চক্রের মূল হোতা নিলুফা ইয়াসমিন মীরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একই সঙ্গে সাধারণ মানুষের আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবিও জানান তারা।

আওয়ামী লীগ নেত্রী নিলুফা বলেছেন, সবগুলো সত্য না কিছু ঘটনা রয়েছে। তবে এই কৈফিয়ত কালকে দিতে চাই না আমার নামে মামলা আছে কিনা সেগুলো পুলিশ প্রশাসনের ব্যাপার।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, “নিলুফা ইয়াসমিন মিরের বিরুদ্ধে বনানী থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাগুলো তদন্ত করছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।