খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রিভলবার, গুলি-কার্তুজ আলামত উদ্ধারসহ ২ জন গ্রেফতার সংক্রান্তে

মোঃ আল মামুন
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
রিভলবার, গুলি-কার্তুজ আলামত উদ্ধারসহ ২ জন গ্রেফতার সংক্রান্তে

অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ খুলনা সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অনুমান ০৬.৪৫ ঘটিকার সময় লবনচরা থানাধীন ০৪ নং ওয়ার্ড, মধ্য- হরিণটানা সাকিনস্থ ধৃত আসামী আবিদ হাসান রানা এর বাসার শয়নকক্ষের বিছানার নিচ হইতে অস্ত্র-গুলি উদ্ধার পূর্বক আসামি মোঃ সালাউদ্দিন আহমেদ (১৯) ও আবিদ হাসান রানা (৩৮)-কে গ্রেফতার করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্য

১। ০১ (এক) টি রিভলবার।

২। ০১ (এক) টি রিভলবারের কার্তুজ।

৩। ১৬ (ষোল)টি পিস্তলের কার্তুজ।

৪। ২৪ (চব্বিশ) টি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার হয়েছে আসামিদের নিকট হতে।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও কার্তুজের ঘটনায় অত থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হইতেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শীর্ষ সন্ত্রাসী রফিক বাহিনীর সহযোগী বলিয়া প্রকাশ করে। এছাড়াও তাহারা খুলনা মহানগরীতে তাহাদের সহযোগীদেরকে বিভিন্ন সময়ে অস্ত্র প্রদান করিয়া সন্ত্রাসী কার্যক্রমে সহায়তা করতো বলে জানা যায়।

গ্রেফতারকৃতদের সহযোগী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

অপরাধ যতই পরিকল্পিত হোক, অপরাধী যতই সংঘবদ্ধ হোক আইনের দীর্ঘ হাত তাকে খুঁজে বের করবেই।

জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় খুলনা মহানগর পুলিশের অভিযান অব্যাহত থাকার। খুলনা মহানগর পুলিশ

“নিরাপদ নগরী জনগণের আস্থা আইনের শাসন”

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।