খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এক মাসে নিহত ১০

পূর্বাচল ৩০০ ফিট সড়ক এখন মরণফাঁদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ
পূর্বাচল ৩০০ ফিট সড়ক এখন মরণফাঁদ

গত এক মাসে ঢাকার পূর্বাচলে ৩০০ ফিট সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। এর মধ্যে গত এক সপ্তাহে নিহত হয়েছেন বুয়েটশিক্ষার্থী মোহতাসিম মাসুদসহ আরও ৫ জন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালানোই এসব মৃত্যুর প্রধান কারণ বলে দাবি প্রশাসনের। তবে স্থানীয়রা বলছেন, সড়কে পুলিশের পর্যাপ্ত চেকপোস্ট ও প্রশাসনের নজরদারি না থাকায় বেশি রাত পর্যন্ত পূর্বাচলে নীলা মার্কেটসহ বিভিন্ন বাজার খোলা থাকে। এসময় রাজধানীসহ আশেপাশের কিশোররা মাতাল অবস্থায় বেপরোয়া গতিতে সড়কে প্রতিযোগিতা করে গাড়ি চালায়। এতে দুর্ঘটনায় অকালে প্রাণ হারাচ্ছে মানুষ। দুর্ঘটনা থেকে রেহাই পেতে রাত গভীর হওয়ার আগেই এসব বাজারের দোকানপাট বন্ধ ও সড়কে প্রশাসনের বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে সার্বিক অবস্থা বিবেচনা করে রাত ১১টার মধ্যে পূর্বাচলের নীলা মার্কেটসহ বিভিন্ন স্থানে গড়ে উঠা দোকানপাট বন্ধের ও আরও চেকপোস্ট বাড়ানোর সিদ্ধান্তের পরিকল্পনা নিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের দৃষ্টিনন্দন কাঞ্চন-কুড়িল বিশ্বরোড (৩০০ ফিট) সড়ক এখন ভয়ংকর মৃত্যুফাঁদের সড়কে পরিণত হয়েছে। এ সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

রূপগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুধু ডিসেম্বর মাসেই এ সড়কে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। এর মধ্যে শুধু ৭ দিনের মধ্যে মারা গেছে ৫ জন। এর মধ্যে গত ৮ ডিসেম্বর সড়কের সুলফিনা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও ১ চালক। ৯ ডিসেম্বর সড়কের কাদিরারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পিকআপ উল্টে মারা যান ১ চালক। ১৪ ডিসেম্বর সড়কের কাদিরারটেক এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় নিহত হন অটোরিকশা চালক শাকিল মিয়া। আহত হন অটোরিকশার যাত্রী আরও ৪ জন।

গত ১৬ ডিসেম্বর রাতে রাজধানীর কাফরুল থেকে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শাইনুর রশিদ কাব্য তার বন্ধু ভাষানটেক সরকারি কলেজের শিক্ষার্থী সুজানাকে নিয়ে ঘুরতে আসে পূর্বাচলের এ সড়কে। ওইদিন রাতেই সড়কের বউরারটেক এলাকায় ৪ নম্বর সেতুর নিচে লেকের পানিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ১৭ তারিখে প্রথমে কলেজ শিক্ষার্থী সুজানার মরদেহ ও ১৮ তারিখে উদ্ধার করা হয় স্কুল ছাত্র কাব্যের মরদেহ। উদ্ধার করা হয় কাব্যর মোটরসাইকেলটি। ১৮ ডিসেম্বর সড়কে সুলফিনা ভূঁইয়াবাড়ি ব্রিজে বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান আব্দুর রউফ ও সিপন নামে ২ ব্যবসায়ী।

সর্বশেষ গত ১৯ ডিসেম্বর রাত ৩টার দিকে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের বালু ব্রিজের পূর্বপাশে চেকপোস্টে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থামালে পিছন দিক থেকে বেপরোয়া গতির প্রাইভেটকার চাপা দেয় বুয়েটশিক্ষার্থী মোহতাসিম মাসুদকে। ঘটনাস্থলেই মারা যায় ওই শিক্ষার্থী। এসময় গুরুতর আহত হয় আরও ২ ছাত্র। ঘটনাস্থল থেকে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনার পর বুয়েটশিক্ষার্থীরা রূপগঞ্জ থানায় অবস্থান নিয়ে অভিযুক্ত ৩ জনের শাস্তির দাবি জানায়। পরে নিহত মোহতাসিম মাসুদের পিতা এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, পূর্বাচলকেন্দ্রিক গড়ে উঠা নীলা মার্কেট ও বিভিন্ন সেক্টরে গভীর রাত অবধি দোকানপাট খোলা থাকার কারণে সন্ধ্যা হলেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ধনাঢ্য ব্যক্তির সন্তানেরা এ সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালাতে আসে। এ কারণে বেশিরভাগ সময়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এসব দুর্ঘটনার ঘটনা ঘটছে। অনেক সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। সড়কে আগে যে কয়টি চেকপোস্ট ছিল সেগুলোর সবকটি এখন তেমন দেখা যায়। তাছাড়া পূর্বাচলে গড়ে উঠা দোকানপাট খোলা রাখার নির্দিষ্ট সময় বেধে দিলে দুর্ঘটনা অনেকটা কমবে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দাসহ ঘুরতে আসা দর্শনার্থীরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল বলেন, পূর্বাচল ৩০০ ফিট সড়কটি অনেক প্রশস্ত থাকায় সড়কে কিশোর বয়সী ছেলেরা এখানে মোটরসাইকেল ও প্রাইভেটকার বেপরোয়া গতিতে প্রতিযোগিতা নিয়ে চালায়। সেকারণে অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ী দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে। জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি। পূর্বাচলে নীলা মার্কেট সহ যেসকল বাজার গড়ে উঠেছে সেগুলো রাত ১১টার সময় বন্ধ করার জন্য পরিকল্পনা রয়েছে। তাছাড়া সড়কে বেপরোয়া গতির গাড়ি চালানো বন্ধ ও যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, সড়কে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে আরও বেশি চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর নিয়মিত টহল আরও জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রশাসনের পাশাপাশি সন্তানদের বেপরোয়া চলাফেরার দিকের অভিভাবকদের বিশেষ খেয়াল রাখার জন্য অনুরোধ করে তিনি। অপরদিকে পূর্বাচল কেন্দ্রিক দোকানপাট গভীররাত পর্যন্ত যেন খোলা না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।