খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টানতে চলেছেন ইব্রাহিম আলী খান ও পলক তিওয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টানতে চলেছেন ইব্রাহিম আলী খান ও পলক তিওয়ারি

ঢাকার ডাক বিনোদন: দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টানতে চলেছেন অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারি। তিন বছরের বেশি সময় ধরে তাঁদের প্রেম নিয়ে আলোচনা চললেও কখনোই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি এই জুটি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণভাবেই সম্পর্কের ইতি টানতে চান ইব্রাহিম ও পলক। বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন ইব্রাহিম আলী খান। তবে কী কারণে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো ধরনের বিতর্কে জড়াতে চান না তাঁরা। আপাতত ব্যক্তিগত জীবন থেকে মনোযোগ সরিয়ে নিজেদের ক্যারিয়ারে গুরুত্ব দিতে চান দুজনই।

বিচ্ছেদের প্রভাব পড়েছে তাঁদের পেশাগত পরিকল্পনাতেও। একসঙ্গে কয়েকটি শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সেগুলোর কিছু বাতিল করা হয়েছে। অন্যদিকে, কয়েকটি কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বলেও জানা গেছে।

ইব্রাহিম ও পলকের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ছড়ায় ২০২২ সালে। সে সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হতে দেখা যায় তাঁদের। পরে বিভিন্ন অনুষ্ঠান ও স্থানে একসঙ্গে উপস্থিত হওয়ায় প্রেমের আলোচনা আরও জোরালো হয়।

তবে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত ইব্রাহিম কিংবা পলক কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি নিয়ে বলিউডে জল্পনা অব্যাহত রয়েছে।

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

“নতুন পথে প্রত্যাবর্তন”স্লোগানে সিরাজগঞ্জে সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার এসআরবি-১২ এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মোঃআহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃআশিক সাঈদ, পিপিএম।

অনুষ্ঠানে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন,চরমপন্থার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ। আত্মসমর্পণকারীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নতুনভাবে জীবন শুরু করতে হবে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধের পথ পরিহার করা অত্যন্ত জরুরি। তিনি আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এসময় এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।