খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

আনুশকা আবারও মা হওয়ার গুঞ্জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
আনুশকা আবারও মা হওয়ার গুঞ্জন

ঢাকার ডাক বিনোদন: বলিউড আর ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম জনপ্রিয় জুটি হলেন আনুশকা শর্মা এবং বিরাট কোহলি। নিয়েও সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। আর এবার এই জুটিকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক নতুন খবর।

গুঞ্জন ছড়িয়েছে, বিরাট-আনুশকা নাকি আবারও বাবা-মা হতে চলেছেন! কয়েকদিন আগে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে দেখা গেছে এই তারকা জুটিকে। তারপর থেকেই অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার খবরে তোলপাড় নেটপাড়া।

গত ২৫ অক্টোবর মুম্বাইয়ের ওরলি এলাকায় সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের ডোমে বসেছিল প্রখ্যাত মার্কিন গায়ক কৃষ্ণ দাসের লাইভ কীর্তনের আসর। সেখানেই একসঙ্গে হাজির ছিলেন বিরাট এবং আনুশকা।

আধ্যাত্মিক এই অনুষ্ঠানে যাওয়ার আগে তাদের দেখা গেছে মুম্বাইয়ের বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেও।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বিরাটের পাশে বসে কীর্তনের তালে তালে হাততালি দিচ্ছেন আনুশকা, আর মন দিয়ে গাইছেন ভজনও।

এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেরই সরাসরি প্রশ্ন, আনুশকা কি আবারও অন্তঃসত্ত্বা? কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন, আনুশকাও বোধহয় সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা!

২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট ও আনুশকা। ২০২১ সালের জানুয়ারিতে তাদের জীবনে আসে প্রথম সন্তান, মেয়ে ভামিকা। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছেলে অকায়ের জন্ম দেন অভিনেত্রী।শেষবার ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল আনুশকাকে। এরপর ভারতীয় মহিলা দলের সাবেক পেসার ঝুলন গোস্বামীর জীবন নিয়ে তৈরি ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার কাজ তিনি শেষ করেছেন ২০২২ সালেই। কিন্তু সিনেমাটি এখনও মুক্তি পায়নি।

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

“নতুন পথে প্রত্যাবর্তন”স্লোগানে সিরাজগঞ্জে সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার এসআরবি-১২ এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মোঃআহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃআশিক সাঈদ, পিপিএম।

অনুষ্ঠানে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন,চরমপন্থার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ। আত্মসমর্পণকারীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নতুনভাবে জীবন শুরু করতে হবে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধের পথ পরিহার করা অত্যন্ত জরুরি। তিনি আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এসময় এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।