খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’

ঢাকার ডাক বিনোদন: শাহরুখ খানের আসন্ন বহুল আলোচিত সিনেমা ‘কিং’ মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে। বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি করে সিনেমাটি আগাম আয় করেছে রেকর্ড ১৭৫ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ভারতের কোনো সিনেমার একক বিদেশি প্রদর্শনস্বত্ব ১০০ কোটি রুপির ঘরও অতিক্রম করতে পারেনি।

আন্তর্জাতিক বাজারে সিনেমাটির পরিবেশনার স্বত্ব কিনেছে ‘ফার্স ফিল্মস’। এর আগে শাহরুখের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে ‘কিং’-এর ক্ষেত্রে নতুন পরিবেশক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হলো ফার্স ফিল্মস। বিশাল অংকের এই বিনিয়োগ তুলে আনতে হলে আন্তর্জাতিক বক্স অফিসে সিনেমাটিকে প্রায় ৩৭ থেকে ৪০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি) আয় করতে হবে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করায়, ‘কিং’ সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। ‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থের পরিচালনায় স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ। তবে এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো, প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা খানকে একসঙ্গে দেখা যাবে।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

“নতুন পথে প্রত্যাবর্তন”স্লোগানে সিরাজগঞ্জে সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার এসআরবি-১২ এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মোঃআহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃআশিক সাঈদ, পিপিএম।

অনুষ্ঠানে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন,চরমপন্থার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ। আত্মসমর্পণকারীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নতুনভাবে জীবন শুরু করতে হবে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধের পথ পরিহার করা অত্যন্ত জরুরি। তিনি আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এসময় এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।