খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কিউইদের বড় ব্যবধানে হারিয়ে ধবলধোলাই এড়ালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
কিউইদের বড় ব্যবধানে হারিয়ে ধবলধোলাই এড়ালো শ্রীলঙ্কা

তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। যে কারণে ধবলধোলাই এড়াতে শেষ ম্যাচে জিততেই হতো লঙ্কানদের। অবশেষে বহুল কাঙ্ক্ষিত জয়টি পেয়েছে চারিথ আসালঙ্কার দল। শুধু জয় নয়, নিউজিল্যান্ডকে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছে সফরকারীরা।

 

কিউইদের ১৪০ রানে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছে লঙ্কানরা। এতে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে দুই দল। শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯০ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ২৯১ রানের জবাব দিতে লঙ্কান বোলারদের তোপে খেই হারিয়েছে নিউজিল্যান্ড। মাত্র ৪৮ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল কিউইরা। ব্যাটিং দেখে মনে হয়েছে একশর আগে গুটিয়ে যাবে স্বাগতিকরা। অবশেষে কিউইদের মান বাঁচিয়েছেন মার্ক চ্যাপম্যান। বাঁহাতি ব্যাটারের উইকেট পতনের মাধ্যমেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

 

মাহিশ থিকসানার বলে বোল্ড হওয়ার আগে ৮১ বলে ৮১ রান করেন তিনে নামা চ্যাপম্যান। বাকিদের কেউ আর ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি। এর আগে ওপেনার পাথুম নিশাঙ্কা, টপঅর্ডার কুশল মেন্ডিস ও মিডলঅর্ডার জেনিথ লিয়ানাগের ফিফটিতে বড় পুঁজিই পায় শ্রীলঙ্কা। ৬ চার আর ৫ ছক্কায় ৪২ বলে ৬৬ রান করেন নিশাঙ্কা। ৫২ বলে ৫৩ রানের (৩ চার ও ২ছক্কা) ইনিংস খেলেন লিয়ানাগে। ৭১ বলে ৪৬ রান করে বড় স্কোর করার পথে অবদান রাখেন কামিন্দু মেন্ডিস। বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ৫৫ রানে ৪ উইকেট নেন ম্যাট হেনরি। ২ উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন আসিথা ফার্নান্ডো, মাহিশ থিকসানা ও এশান মালিঙ্গা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।