খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকা পেসার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকা পেসার

বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি- আইসিসির কোনো ইভেন্ট সামনে আসলেই তিনি চোটে পড়বেন, এটা যেন এখন একটি নিয়মে পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়া আবারও একটি আইসিসি টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন। এবার তিনি চোটের কারণে ছিটকে গেলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। পিঠের চোটের কারণে মূলত ছিটকে যেতে হলো তাকে। গত দুটি (২০২৯ ও ২০২৩) ওয়ানডে বিশ্বকাপেও চোটের জন্য খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই নরকিয়ার ছিটকে পড়ায় নিশ্চিত অর্থেই দক্ষিণ আফ্রিকার জন্য বড় একটি ধাক্কা। গত বছর জুনে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন নরকিয়া। এরপর তার ফেরার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে; কিন্তু তার আগেই নেটে অনুশীলন করতে গিয়ে আঙ্গুল ভাঙে তার। এরপর পিঠের ইনজুরিতে ভুগছিলেন।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা বসে সিদ্ধান্ত নেন নরকিয়া কিংবা জেরার্ল্ড কোয়েৎজির মধ্যে যে কোনো একজনবে বেছে নেয়া হবে। নরকিয়াকে পাওয়া যাবে, এমন সম্ভাবনা থেকে তাকে দলে নেয়া হয়; কিন্তু দল ঘোষণার তিনদিনের মাথায় নরকিয়ার ছিটকে পড়ার কথা ঘোষণা করতে হলো। সোমবার নরকিয়ার পিঠে স্ক্যান করানো হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ফিট হয়ে মাঠে নামতে কয়েক সপ্তাহ সময় লাগবে তার। যদিও এখনই তার পরিবর্তিত ক্রিকেটারের নাম ঘোষণা করা হচ্ছে না। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক দলে পরিবর্তন করা যাবে। তাই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণার আগে সময় নিতে চান দক্ষিণ আফ্রিকার কর্তারা। নরকিয়ার চোট কতটা গুরুতর তা জানানো হয়নি। তবে, পরিবর্তিত ক্রিকেটার যে জেরার্ল্ড কোয়েৎজি, সেটা অনেকটাই নিশ্চিত।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।