খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রান্নায় বরফ ব্যবহার করতে পারেন এই ৭ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ
রান্নায় বরফ ব্যবহার করতে পারেন এই ৭ উপায়ে

একখণ্ড বরফ যেমন স্মুদি বা কফির স্বাদ বাড়াতে পারে, তেমনি রূপচর্চাতেও এর জুড়ি মেলা ভার। তবে জানেন কি গৃহস্থালির কাজেও বরফের দারুণ সব ব্যবহার রয়েছে? জেনে নিন কীভাবে রান্নাঘরের নানা কাজে ব্যবহার করতে পারেন বরফ।

১. চাওমিন বা পাস্তা ঝরঝরে করতে চাইলে বরফ-পানিতে ধুয়ে নিন। রেস্টুরেন্টের মতো ঝরঝরে হবে।

২. যদি রান্নাঘরের সিঙ্ক বা টাইলস থেকে আঁশটে গন্ধ বের হয়, তাহলে লেবুর রস মাখিয়ে তার উপর দিয়ে বরফ ঘষে নিন। এছাড়া ছাড়া আইস ট্রেতে ভিনেগার ঢেলে বরফ জমিয়ে নিতে পারেন। সেই বরফ দিয়ে সরাসরি পরিষ্কার করলেও দুর্গন্ধ দূর হবে।

৩. পালংশাক, ধনেপাতা, মটরশুঁটি দিয়ে কোনও পদ রাঁধবেন? সবজি ভাপিয়ে নেওয়ার পর গাঢ় সবুজ রঙ যেন ফিকে হয়ে না যায় সেজন্য ভাপিয়ে নেওয়া সবজি চট করে বরফ পানিতে ডুবিয়ে দিন।

৪. ডিম সেদ্ধ করার পর বরফ পানিতে ডুবিয়ে দিন সঙ্গে সঙ্গে। খোসা ছাড়ানো সহজ হবে।

৫. গরু বা খাসির মাংসের পদ বা কোনও খাবারে তেল বেশি পড়ে গেছে? পরিষ্কার কাপড়ে বরফখণ্ড মুড়ে সেটা ঝোলে ডুবিয়ে দিলে অতিরিক্ত তেল বরফের গায়ে উঠে আসবে।

৬. ভাত গরম করার সময়েও কাজে আসতে পারে বরফ। ফ্রিজে থাকা ভাত ঠান্ডা এবং শক্ত হয়ে যায়। অনেক সময় ভাত রাঁধার সময়ও শক্ত থেকে যায়। ফ্রিজ থেকে বের করে মাইক্রোওয়েভ ওভেনে ভাত গরম করার সময় কয়েক টুকরো বরফ ভাতের উপরে দিয়ে দিন। মাইক্রোওয়েভ অভেন চললে গরমে বরফ গলে পানি হবে। সেই পানি টেনে ভাত ফুলে উঠবে, নরমও হবে।

৭. মচমচে আলুভাজা খেতে চান? আলু কেটে পানিতে ধুয়ে নেওয়ার পর সেটি বরফ পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পরে বরফ থেকে তুলে কাপড় বা টিস্যু পেপারের সাহায্যে পানি মুছে ভেজে নিন। আলুভাজা হবে ঝরঝরে এবং মচমচে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।