খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পারিবারিক কারণে বাংলাদেশের ফিল্ডিং কোচের পদত্যাগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
পারিবারিক কারণে বাংলাদেশের ফিল্ডিং কোচের পদত্যাগ

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর একমাসের মতো বাকি। এমন সময়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ নিক পোথাস। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা এই খবর জানিয়েছেন। দেশের একটি ইংরেজি দৈনিককে ক্রিকেট অপারেশন্সের ভারপ্রাপ্ত প্রধান শাহরিয়ার নাফিস বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে পারিবারিক কারণে তিনি পদত্যাগ করেছিলেন। ২০ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়েছে। ২০২৩ সালের ৬ এপ্রিল দক্ষিণ আফ্রিকান সাবেক ব্যাটারকে দুই বছরের জন্য বাংলাদেশের সহকারী কোচ বানানো হয়। পরে তার চুক্তি আরও এক বছর বাড়িয়ে ২০২৬ সালের মার্চ পর্যন্ত করা হয়। শেষ কয়েক মাসে পোথাসকে পুরানো দায়িত্ব ছেড়ে জাতীয় দলের ফিল্ডিং কোচ করা হয়। এক ইনস্টাগ্রাম পোস্টে বিদায়ের ঘোষণা দিয়েছেন ৫১ বছর বয়সী, ‘সব ভালো কিছুর মতো এটারও শেষ হতেই হবে। বিসিবি টাইগারদের সঙ্গে থাকাকালে দারুণ কিছু মানুষের সঙ্গে চমৎকার সময় কেটেছে। এই পথ চলতে গিয়ে আমরা অনেক রেকর্ড ভেঙেছি এবং ইতিহাস গড়েছি। দারুণ সব স্মৃতি। এখন বাড়িতে কিছু ভালো সময় কাটানো প্রয়োজন, দেখা যাব পরের অধ্যায়ে কী হয়। সামনের দিনগুলোও যেন রোমাঞ্চকর কাটে বাংলাদেশের ক্রিকেটের, সেটাই কামনা। আপনাদের খুব মনে পড়বে। এক দশকেরও বেশি সময়ের কোচিং ক্যারিয়ারে পোথাস ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার প্রধান কোচ ছিলেন। দেশ দুটির সহকারী কোচ ও ফিল্ডিং কোচও ছিলেন তিনি। বাংলাদেশে যোগ দেওয়ার আগে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচের দায়িত্ব পালন করেন। খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি আন্তর্জাতিক ওয়ানডে খেলা পোথাস ছয় হাজারের বেশি প্রথম শ্রেণি ও লিস্ট এ রান করেছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।