খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

 অপেক্ষা আরও বাড়লো বার্সেলোনার 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
 অপেক্ষা আরও বাড়লো বার্সেলোনার 

ন্যু ক্যাম্পে ফেরার অপেক্ষাটা আরও বাড়লো বার্সেলোনার। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, মে মাসের আগে ঐতিহ্যবাহী স্টেডিয়ামটিতে ফিরতে পারছে না তারা। যেহেতু সংস্কার কাজ এখনও চলমান। এই অবস্থায় কাতালান জায়ান্টরা অলিম্পিক স্টেডিয়ামেই চলতি মৌসুম শেষ করতে যাচ্ছে। যেখানে তারা খেলছে ২০২৩ সালের গ্রীষ্ম মৌসুম থেকে। অবশ্য ইএসপিএন বলছে, মে মাসে একটি ম্যাচ আয়োজের সম্ভাবনা এখনও বাতিল হয়ে যাচ্ছে না। সেটাও সম্ভব।  বার্সা তাদের লা লিগার চলমান ক্যাম্পেইন শেষ করবে রিয়াল মাদ্রিদ ও ভিয়া রিয়াল ম্যাচ দিয়ে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১১ ও ১৮ মে।

নতুন ঘোষণায় বলা হয়েছে অলিম্পিক স্টেডিয়ামে তারা খেলবে কমপক্ষে ২৩ এপ্রিল পর্যন্ত। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মায়োর্কা। তার মানে চ্যাম্পিয়ন্স লিগে তাদের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে অলিম্পিক স্টেডিয়ামে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।