খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

৩ দল নিয়ে মেয়েদের বিপিএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
৩ দল নিয়ে মেয়েদের বিপিএল

ছেলেদের চলমান বিপিএলের পরই অভিষেক হতে যাচ্ছে মেয়েদের বিপিএলের। এমন তথ্য জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি নিশ্চিত করেছেন, মেয়েদের বিপিএল অনুষ্ঠিত হবে তিন দল নিয়ে। লিগের ফরম্যাট নিয়েও কিছুটা আভাস দিয়েছেন ফাহিম। তিনটি দলের প্রত্যেকে একে অপরের মুখোমুখি হবে দুইবার। মোট ৬টি লিগ ম্যাচের পর অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাহিম বলেছেন, ‘বোর্ড নারীদের ক্রিকেট আরও এগিয়ে নেওয়ার জন্য নানাভাবে চিন্তাভাবনা করছে। তার মধ্যে নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট করা যায় কিনা সেটা ছিল আলোচনায়। আমরা আজ (শুক্রবার) সিদ্ধান্ত নিয়েছি যে নারীদের বিপিএলও আয়োজন করবো।

 

ফাহিম জানিয়েছেন, তারা এরই মধ্যে মেয়েদের দলের মালিকানা নিয়ে ছেলেদের বিপিএল ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলেছেন। সেখান থেকে কয়েকজন মালিক আগ্রহ দেখিয়েছেন, ‘আমরা কিছু বিপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা নারীদলগুলার মালিকানার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আসলে দেখতে চাই নারীদের টুর্নামেন্ট কীভাবে আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রভাব ফেলে। আমরা আশাবাদী এটা নারীদের ক্রিকেট উন্নয়নে সহায়তা করবে। ফাহিম বলেছেন, নারীদের বিপিএলের ক্ষেত্রে একাদশে মাত্র একজন বিদেশি খেলোয়াড় থাকার অনুমতি দেওয়া হবে। স্কোয়াড হবে সর্বোচ্চ ১৫ জনের। ফাহিমের ভাষায়, ‘আর্থিক বাধ্যবাধকতায় আমরা বেশি বিদেশি খেলোয়াড় নিতে পারবো না।  চার জন বিদেশি খেলোয়াড় হলেই সেটা দলের ওপর আর্থিক চাপ তৈরি করবে। আর দলগুলো এখন এসব চাপও নিতে চায় না। আমরা শুধু ঘরোয়া ক্রিকেটারদেরই সুযোগটা দিতে চাই। প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ সৃষ্টি করতে চাই।

 

বাংলাদেশে নারীদের প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে মাঠে গড়াবে মেয়েদের বিপিএল। তার আগে তারা ওয়ানডে লিগে অংশ নিয়ে থাকতেন। অতি সম্প্রতি মেয়েদের লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য তিনদিনের প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।