খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জ্বলছে ক্যালিফোর্নিয়া, কী বলছে নেটদুনিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
জ্বলছে ক্যালিফোর্নিয়া, কী বলছে নেটদুনিয়া

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটিতে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। কাঠামোগত ও অর্থনৈতিক ক্ষয়-ক্ষতির দিক থেকে এটি আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। এবারের শীতে এমন ভয়ংকর দাবানল ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। টানা ৬ দিন ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ শহরগুলো। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। মো. আদনান শিকদার লিখেছেন, ‘ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়ি-ঘর ও স্থাপনা, আশ্রয়হীন হয়ে পড়েছে লাখো মানুষ। আল্লাহ তাআলা সবাইকে মাফ করুন এবং দ্রুত এই ভয়াবহ দুর্যোগ থেকে মুক্তি দিন। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার সেই সব মানুষদের জন্য আমাদের প্রার্থনা, যেখানে সবচেয়ে বেশি মসজিদ ও মুসলিম বসবাস করেন। আমাদের এই প্রার্থনা শুধু ক্যালিফোর্নিয়ার জন্য নয় বরং পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীকে শান্তি ও নিরাপত্তার স্থান করে দিন এবং সকল প্রকার দুর্যোগ থেকে রক্ষা করুন। আমিন।

 

আশরাফ জুয়েল লিখেছেন, ‘এটি হলিউডের কোনো মুভির শুটিং নয়, এটি ক্যালিফোর্নিয়া! আল্লাহ মানুষকে রক্ষা করো, বিপদমুক্ত রাখো, সে যে দেশেরই হোক।’ মো. জসিম উদ্দিন লিখেছেন, ‘বিলিয়ন ডলার খরচ করে তারা গাজায় আগুন জ্বালায়, আজ তারা নিজেরা পুড়ছে কোনো খরচ ছাড়াই। একেই বলে আল্লাহর বিচার।’ ফারুক সুমন লিখেছেন, ‘দাউদাউ করে পুড়ছে। প্রকৃতির কাছে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। ঝিনেদার খবর পেজে লেখা হয়েছে, ‘ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।