খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চিটাগংকে বড় ব্যবধানে হারালো বরিশাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
চিটাগংকে বড় ব্যবধানে হারালো বরিশাল

লক্ষ্য মাত্র ১২২ রানের। চলতি বিপিএলে যে হারে রান হচ্ছে, তাতে এই লক্ষ্য নিতান্তই মামুলি ব্যাপার। অল্প রান তাড়া করতে গিয়েও ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ফরচুন বরিশাল। তবে কোনো অঘটন ঘটেনি। শেষ পর্যন্ত ডেভিড মালানের ফিফটিতে সহজ জয়ই পেয়েছে তামিম ইকবালের দল। চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থান মজবুত করেছে বরিশাল।

আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে ৮ উইকেটে ১২১ রান করে চিটাগং। ১৯ বল আর ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় বরিশাল।

আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রান তুলতেই ৫ উইকেট হারায় চিটাগং। স্বাগতিক দলের টপঅর্ডারদের মধ্যে উসমান খান ও মোহাম্মদ মিঠুন কিছু রান পেলেও উইকেটে দাঁড়াতেই পারেননি পারভেজ হোসেন ইমন (৩ বলে ১), গ্রাহাম ক্লার্ক (৪ বলে ৮), হায়দার আলী (৩ বলে ১) ও শামীম হোসেন (৬ বলে ৫)।

উসমান ১৩ বলে ১৯ ও মিঠুন ৩৪ বলে ৩৫ রান করেন। নিচের দিকে আরাফাত সানি ৩৪ বলে ২৭ রান করে দলের মান বাঁচাতে অবদান রাখেন। ১২২ রানের লক্ষ্য তাড়ায় অপ্রত্যাশিত রানআউটের শিকার হন বরিশাল অধিনায়ক তামিম (১৪ বলে ৮)। তাওহিদ হৃদয় ৪ বলে ১ ও মুশফিকুর রহিম ১০ বলে ১১ রান করে ফেরেন। মাহমুদুল্লাহর ইনিংস শেষ হয় ১১ বলে ১৬ রানে।

পঞ্চম উইকেটে মোহাম্মদ নবিকে নিয়ে ম্যাচজয়ী ৪৪ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি করেন মালান। ২১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন নবি। আর মালান হাঁকান ফিফটি। ৪১ বলে ৫৬ রানের (৩ চার ও ২ ছক্কা) হার না মানা ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার। এতে ১৯ বলে আর ৬ উইকেট হাতে রেখে জয় পায় বরিশাল।

বল বরিশালের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল। চিটাগংয়ের হয়ে ২ উইকেট নেন পেসার খালেদ আহমেদ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।