খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সাংবাদিকের ওপর কেন ক্ষুব্ধ জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
সাংবাদিকের ওপর কেন ক্ষুব্ধ জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে আসার পর থেকেই আলোচনায় রয়েছেন নোভাক জোকোভিচ। নতুন করে সংবাদ শিরোনাম হয়েছেন অন-কোর্ট ইন্টারভিউ না দিয়ে। যার কারণ চ্যানেল নাইনের অস্ট্রেলিয়ান এক সাংবাদিক! সম্প্রতি নোভাক জোকোভিচ ও তার ভক্তদের উদ্দেশ্যে কিছু মন্তব্য করেন চ্যানেল নাইনের টনি জোন্স। যা মোটেও ভালোভাবে নেননি সার্বিয়ান তারকা। এর প্রভাবটা টের পাওয়া যায় রবিবারের ম্যাচের পর। সাধারণত ম্যাচের পর প্রথাগতভাবে ইন্টারভিউ দেওয়ার নিয়ম খেলোয়াড়দের। কিন্তু জোকোভিচ সেই প্রথা অনুসরণ করেননি। চতুর্থ রাউন্ডে জিরি লেহেকাকে হারানোর পর ইন্টারভিউ এড়িয়ে গেছেন। যার মূল কারণ ছিল চ্যানেল নাইনের সাংবাদিকের ওপর ক্ষোভ! আর টুর্নামেন্টের অফিশিয়াল সম্প্রচারকারী প্রতিষ্ঠানও তারা।  পরে সংবাদ সম্মেলনে জোকোভিচ এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। জোকোভিচ সেখানে দাবি করেন, জোন্স সার্বিয়ান ভক্তদের নিয়ে উপহাস করেছেন। তাছাড়া এমন সব কথা বলেছেন যা তার জন্য ছিল অপমানজনক ও আপত্তিকর। ৩৭ বছর বয়সী আরও বলেছেন, ‘পুরো ব্যাপারটা ছিল আমার জন্য বিব্রতকর।’

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।